ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছে র‌্যাব-৮। সোমবার (২৫ মে) বিকেল ৩টায় র‌্যাব-৮, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল পিরোজপুর পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন পশুর হাট পরিদর্শন করেন। এসময় হাটে জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পরিদর্শনকালে র‌্যাব সদস্যরা হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখেন। ঈদকে কেন্দ্র করে জাল টাকা, প্রতারণা, চাঁদাবাজি কিংবা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পরিদর্শন শেষে পৌর পশুর হাটে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মোঃ কামরুজ্জামান বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে পশু ক্রয়-বিক্রয় ও পরিবহন ঘিরে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। কোনো ধরনের অপরাধ বা চাঁদাবাজি যাতে না ঘটে, সে জন্য র‌্যাব-৮ মাঠে সক্রিয়ভাবে কাজ করছে।” তিনি আরও বলেন, “পশুর হাটে একটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। এই কন্ট্রোলরুমের মাধ্যমে জাল টাকা বিস্তার রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করা হবে।” এসময় তিনি ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। মিডিয়া ব্রিফিংয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ ক্রেতা-বিক্রেতা ও পশুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর