পূর্বপুরুষের স্মৃতি জড়িয়ে থাকা শতবর্ষী কবরস্থান রক্ষায় লোহাগাড়ায় মানববন্ধন, খামারকান্দিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ, ফলজ গাছের চারা বিতরণ ও ঝাঝর খালে মাছের পোনা অবমুক্ত ‎সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর ‎ জাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী বকশীগঞ্জ থানার সাবেক ওসি আসলাম হোসেনের বিরুদ্ধে রিমান্ডে নির্যাতনের অভিযোগ : ওসির দাবি, 'ওটা তদন্ত কর্মকর্তার বিষয়' মিরসরাইয়ে ‘শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব হস্তান্তর হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ সাংবাদিক ও পরিবেশকর্মী বাচ্চুর ওপর হাতুড়িপেটা,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী পদত্যাগের পর রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা নিয়ে কী আছে আইনে দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ 'বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার'—পীরগাছায় এমপি রেজেকা সুলতানা ফেন্সির কঠোর হুঁশিয়ারি

শ্রীমঙ্গলে কুড়িয়ে পাওয়া আইফোন প্রো ম্যাক্স ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএন'র ড্রাইভার অজয় হাজরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানে  আইফোন প্রো ম্যাক্স কুড়িয়ে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এর সাথে পরামর্শ করে শ্রীমঙ্গল থানায় জমা দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক অজয় হাজরা।

জানা গেছে, গত রোববার (২৪ মে) সদর ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানের কালী মন্দিরের পাশে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স কুড়িয়ে পান ড্রাইভার অজয় হাজরা। সাধারণ মানুষের কাছে এমন দামি মোবাইল পাওয়া এক বড় লোভের বিষয় হলেও অজয় হাজরা কোনো দ্বিধা না করে তা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এর সাথে পরামর্শ করেন। ইউএনও তাৎক্ষণিকভাবে ফোনটি শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্নার কাছে হস্তান্তর করার পরামর্শ দেন।

এরপর শ্রীমঙ্গল থানা পুলিশ গুরুত্বের সাথে মোবাইলটির প্রকৃত মালিকের সন্ধানে কাজ শুরু করে। সিম কার্ডের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে মালিককে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। 

সংশ্লিষ্ট সুত্র জানায়, মোবাইলটির মালিক উপজেলার সাতগাঁও এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইউরোপে বসবাস করছেন। দেশে বেড়াতে এসে অসাবধানতাবশত মোবাইলটি হারিয়ে ফেলেন।

অবশেষে মঙ্গলবার (২৬ মে) রাতে মোবাইলটির প্রকৃত মালিকের হাতে তুলে দেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।

অজয় হাজরা বলেন, মোবাইলটি পাওয়ার পর আমি টেনশনে ছিলাম, মোবাইলের মালিককে কিভাবে বের করবো। এরপর সিদ্ধান্ত নিলাম আমাদের ইউএনও স্যারের কাছে জমা দেবো। স্যার হয়তো চেষ্টা করলে প্রকৃত মালিককে খুঁজে বের করতে পারেন। পাওয়ার কিছু সময় পর আমি ইউওন স্যারের কাছে পরামর্শ চাইলে স্যার থানায় জমা দেয়ার পরামর্শ দেন।

হারানো মোবাইল ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মোবাইলের মালিক। তিনি বলেন বাগানে ঘুরতে এসে মোবাইলটি কখন যে পড়ে গিয়েছিল তা বুঝতে পারিনি। হারিয়ে যাওয়া মোবাইলটির জন্য উদ্বেগে ছিলাম। অজয় হাজরাকে ধন্যবাদ জানাই। তার সততায় মোবাইলটি ফিরে পেয়েছি। বর্তমান সময়ে এমন সততার উদাহরণ সত্যিই বিরল। এছাড়াও গভীর কৃতজ্ঞতা জানাই ইউএনও মহোদয় ও থানার ওসি সাহেবকে। সবার আন্তরিক প্রচেষ্টায় হারানো ফোনাটি ফিরে পেয়েছি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, সিম কার্ডের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে চেষ্টা করেছি মোবাইলের প্রকৃত মালিককে খুঁজে বের করতে। অবশেষে আমরা মোবাইলের প্রকৃত মালিককে শনাক্ত করেতে মোবাইলটি প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেছি। এসময় থানার ওসি, মোবাইলের মালিক ও চালক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, অনেকের কাছে এমন দামি মোবাইল পাওয়া  লোভের বিষয় হলেও গাড়ি চালক অজয় হাজরা এখানে সততার পরিচয় দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার কাছে তার সততার বিষয়টি খুবই ভালো লেগেছে। অজয় হাজরার এই সৎ ও মানবিক কাজ সত্যিই প্রশংসার দাবিদার। 

এদিকে চালক অজয় হাজার এমন সততা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক প্রশংসা কুঁড়াচ্ছে। অনেকে পোস্ট-কমেন্টে বলছেন, হাজরা সততার পরিচয় দিয়ে সমাজর বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার মতো যুবকের সততা ও মানবিকতা সত্যিই প্রশংসার দাবিদার।

Tag
আরও খবর