নান্দাইলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ‎মোংলার ঠাকুরাণী খালের পরিষ্কার অভিযান উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী পীরগাছায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পেল অসহায় ও দুঃস্থরা ৬ শিশুর মৃত্যু, নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তারা আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি, যাত্রী হয়ে আসলেন সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল ঈদের দিন মাত্র ৪ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে যশোর, কর্মীদের জন্য লাখ টাকার পুরস্কার ঘোষণা জয়পুরহাটের তিলেকপুরে জমি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত মাছুম! গ্রেপ্তার-১ ঈদুল আজহা উপলক্ষে ৩নং বামনডাঙ্গা ইউনিয়নবাসীকে ঠিকাদার মোঃ আজিজুল হকের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ৭নং শ্রীমন্তপুর ইউপি, মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব (কাজী)সামসুল আলম বীরু গোবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনায় আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা শ্রীমঙ্গলে কুড়িয়ে পাওয়া আইফোন প্রো ম্যাক্স ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএন'র ড্রাইভার অজয় হাজরা পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব: যশোর-নড়াইলে কঠোর নজরদারি দিনাজপুরে ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত সর্ববৃহৎ ঈদগা মাঠ আম্মা অতুলনীয়, মহিয়সী-এম জামশেদ আহমেদ .লাখাইয়ে সিংহগ্রাম ইসলামিয়া মহিলা মাদ্রাসা থেকে আলালপুর গোরস্তানের রাস্তার বেহাল দশা। কচুয়ার বুধুন্ডা কেন্দ্রীয় ঈদগাহ'র শুভ উদ্ভোধন শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারে চেক ও চাল বিতরণ ‎সুন্দরবনে নতুন দস্যু দল গঠনের চেষ্টা: আত্মসমর্পণ করা ‘ছোট সুমন’ বাহিনীর ২ সদস্য অস্ত্রসহ আটক চৌদ্দগ্রাম বিরোধীদলীয় উপনেতা ডা. তাহেরের আগমন উপলক্ষে জামায়াতের প্রস্তুতি

আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি, যাত্রী হয়ে আসলেন সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:  প্রথমবারের মতো নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলো আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস। দীর্ঘদিনের প্রত্যাশিত এই মুহূর্তটি আরও তাৎপর্যময় হয়ে ওঠে, যখন একই ট্রেনে যাত্রী হয়ে নাড়ির টানে নিজ এলাকায় পৌঁছান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। মঙ্গলবার (২৬ মে ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি আজিমনগর স্টেশনে এসে থামলে স্টেশন চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় লালপুর উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। স্থানীয়দের মতে, আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি ছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনীতি আরও গতিশীল হবে। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “আজকের এই মুহূর্ত শুধু আমার জন্য নয়, সমগ্র এলাকার মানুষের জন্য আনন্দ ও গর্বের। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি শুরু হয়েছে। এটি উন্নয়ন ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।” তিনি আরও বলেন, “সরকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।” এসময় স্টেশন এলাকায় বিপুল সংখ্যক মানুষ প্রতিমন্ত্রীকে এক নজর দেখার জন্য ভিড় করেন। পুরো এলাকা ছিল উৎসবমুখর ও প্রাণচাঞ্চল্যে ভরপুর। উল্লেখ্য, আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে লালপুরবাসী এক দশকেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিলেন। আন্দোলনের সময় ট্রেন থামানো ও স্টেশন ভাঙচুরের ঘটনায় মামলা ও কারাবাস পর্যন্ত করতে হয়েছে আন্দোলনকারীদের। অবশেষে প্রতিমন্ত্রীর উদ্যোগে সেই দীর্ঘদিনের দাবি পূরণ হলো। জানা যায়, গত ৪ মার্চ প্রতিমন্ত্রীর এক পত্রের প্রেক্ষিতে এবং জনগণের দাবি বিবেচনায় নিয়ে ১৯ মে রেল মন্ত্রণালয় আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ২০ মে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ২৬ মে থেকে এই যাত্রাবিরতি কার্যকর করার বিষয়টি নিশ্চিত করে। স্থানীয়দের বিশ্বাস, এই উদ্যোগ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
Tag
আরও খবর