মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নান্দাইলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

 নান্দাইলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী



ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। 


বুধবার (২৭ মে) দুপুর ১২টায় তিনি উপজেলার নাগপুর গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।


এসময় প্রতিমন্ত্রী ৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ বান করে ঢেউটিন, শুকনা খাবার ও পণ্য সামগ্রী বিতরণ করেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রতি সরকারের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।


ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু পল্লব রায়, উপজেলা ও জেলা বিএনপির সদস্য কাজী আব্দুস সাত্তার, খারুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ওয়ালিউল্লাহ,খারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান বাদল,শেখ মাহমুদ হোসেন, হাবিবুর রহমান মাস্টার, বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুস সালাম মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর খান, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এসময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সবসময় পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। মানবিক সহায়তার এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

Tag
আরও খবর