চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

কচুয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুলের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন

ছবিঃ কচুয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুলের মোটরসাইকেল শোডাউনের একাংশ।

চাঁদপুরের কচুয়ায় ৪নং  পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের নেতাকর্মী ও জনসাধারণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। ২৯ মে শুক্রবার বিকেলে তিনি উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দহুলিয়া মোড় থেকে দলীয় নেতাকর্মীসহ প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। এসময় তিনি পালাখাল,সফিবাদ, আইনপুর,শংকরপুর,আশারকোটা,দোয়াটি,বাচাঁইয়া,মেঘদাইর,এনায়েতপুর,দোজানা ও ভূঁইয়ারা গ্রাম সহ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুল বলেন,কচুয়ার সাংসদ মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি নাজমুন্নাহার বেবি'র পক্ষ থেকে আমি ইউনিয়নের সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি। আমি বিএনপি থেকে এই ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আশা করি মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ভাই ও নাজমুন্নাহার বেবি আপার দোয়া এবং সহযোগিতা পেলে আমি চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মামুন, ইউনিয়ন ছাত্রদের সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ, ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম,ছাত্রদলনেতা আরিফ,জিলানী,রাকিব,মাসুদ,আহাদ,রাহিম, ও সাকিবুল হাসান প্রমুখ।

Tag
আরও খবর