নগদ টাকার লেনদেনের ঝুঁকি কমাতে পীরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন ‎প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক সহ শিক্ষককে হয়রানির অভিযোগ শ্রীমঙ্গলে বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সিতেশ রঞ্জন দেবের মৃত্যু, এমপি মুজিবুর রহমানসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ শেরপুরে ৩৮ একর বনভূমি উদ্ধার, বন বিভাগের সাইনবোর্ড ও লাল পতাকা স্থাপন জামালপুরে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বরিশালে ইয়াবা বহনের দায়ে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের জেল আশাশুনির নৈকাটিতে প্রশাসনের হস্তক্ষেপে ভূ-গর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ শ্রীমঙ্গলে ব্যাংকে ডেকে নিয়ে বিকাশ এজেন্টের সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংবাদ সম্মেলন উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে অভিযোজন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ আদমদীঘিতে লাইসেন্সবিহীন স-মিল পরিচালনা করায় ৪ মালিককে জরিমানা পরীক্ষা স্থগিত ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড মাদারীপুর ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার। চৌদ্দগ্রাম যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ রাজবাড়ীতে ডিবির অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা সাতক্ষীরা বিএনপি কার্যালয় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দুই কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই


জামালপুরের ইসলামপুরে আশরাফ আলী নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বারকে আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে থানায় থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। অভিযুক্ত এসআইয়ের নাম জিল্লুর রহমান।


ভুক্তভোগী আশরাফ আলী উপজেলার চরগোয়ালিনী ইউপির সাবেক মেম্বার এবং ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল কাদের মুসুল্লির ছেলে। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ইউনিয়ন শাখার সভাপতি পদে রয়েছেন। 


বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১১টার দিকে ইসলামপুর থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর আগে একইদিন বিকেল ৫টার দিকে মোবাইল ফোনে আশরাফ আলীকে ডেকে নিয়ে থানার একটি কক্ষে আটক রাখেন এসআই জিল্লুর রহমান। 


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী মৃত জবেদ আলী মোল্লার ছেলে কোরবান আলীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে আশরাফ মেম্বারের। এনিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা চলছে। গত ৩০ মে সন্ধ্যায় কোরবান আলীর সঙ্গে আশরাফ মেম্বারের কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।  এনিয়ে ওইদিন রাতে কোরবান আলী বাদী হয়ে আশরাফ মেম্বারসহ, তাঁর স্ত্রী এবং দুই ছেলের নামে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের পেক্ষিতে মোবাইল ফোনে কথা বলে আশরাফ মেম্বারকে থানায় ডেকে নেন এসআই জিল্লুর রহমান। থানায় প্রবেশের মাত্রই আশরাফ মেম্বারকে একটি কক্ষে ঢুকিয়ে তালাবদ্ধ করে দেন এসআই জিল্লুর রহমান। পরে কোরবান আলীর সঙ্গে আর কোনদিন বিরোধে জড়াবে না মর্মে মুচলেকা নিয়ে আশরাফ মেম্বারকে ছেড়ে দেওয়া হয়। 



অভিযোগকারী কোরবান আলী বলেন, 'দীর্ঘদিন ধরে আশরাফ মেম্বার আমাদের হয়রানি করে আসছে। আমাদের জমি জবরদখল করেছে। আমাদের বসতবাড়ির সামনে রাস্তা থেকে টেনেহিঁচড়ে আমাকে ধরে বাড়িতে নিয়ে আশরাফ মেম্বারসহ তাঁর ছেলে জীবন শেখ ও জাহাঙ্গীর মারধর করেছে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করিয়েছেন। এনিয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি। মুচলেকা নিয়ে আশরাফ মেম্বারকে থানা থেকে ছেড়ে দিয়েছেন এসআই জিল্লুর রহমান। 



থানা থেকে ছাড়া পেয়ে আশরাফ আলী মেম্বার বলেন, 'কোরবান আলীকে মারধর করা হয়নি। তবে কথা-কাটাকাটি হয়েছে। বিকেল ৫টার দিকে এসআই জিল্লুর রহমান আমাকে থানায় যেতে বলেন। থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আকট করেন তিনি। পরে মুচলেকা নিয়ে ৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে।'



ইসলামপুর থানার এসআই জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে তিনি বলেন, 'মামলা হয়নি। তবে অভিযোগের পেক্ষিতে আশরাফ আলীকে থানায় ডেকে আনা হয়েছিলো। পরে তাঁরা নিজেরা মিমাংসা হওয়ায় তিনি চলে যান।'



আশরাফ আলী মেম্বারকে থানায় ডেকে নিয়েছিলেন কী? এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে এসআই জিল্লুর রহমান বলেন, 'তদন্তের স্বার্থে অনেক কিছুই করা যায়।'



উল্লেখ্য, ২০২৪ সালের ২২ ডিসেম্বর ইসলামপুর থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় নিজ বাড়ি থেকে আশরাফ আলী মেম্বারকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ। ওই মামলায় বেশকিছু দিন পর কারাগার থেকে জামিন মুক্তি পান তিনি। 



আরও খবর