ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ

গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ড্রাম ট্রাক ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ উঠেছে। উপজেলার দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলের পিছন থেকে এ মাটি উত্তোলন করে বিভিন্ন স্হানে বিক্রি করছে একটি চক্র। ৫ জুন শুক্রবার রাতে পৌরসভার একটি ড্রাম ট্রাকে অবৈধভাবে মাটি পরিবহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সচেতন মহলে তুমুল আলোচনা -সমালোচনার সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে,, প্রভাবশালী একটি চক্র রাতের আঁধারে দৌলতদিয়া আক্কাস আলী হাই স্কুলের পিছন থেকে পৌরসভার ড্রাম ট্রাক ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। পৌরসভার ড্রাম ট্রাকটির সামনে লেখা রয়েছে গোয়ালন্দ পৌরসভা ও গায়ে লেখা রয়েছে মেসার্স জুয়েল এন্টারপ্রাইজ। তার পাশে একটি স্টিকারে লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। স্থানীয়রা জানান, অবৈধভাবে রাতের অন্ধকারে মাটি পরিবহন করার কারণে রাস্তার মধ্যে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাঁদা-পানি জমে মানুষের চলাচল অনুপযোগী হয়ে যাচ্ছে রাস্তাঘাট। এসব রাস্তা দিয়ে পায়ে হেঁটে যেতে পারে না স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী। এ বিষয়ে পৌরসভার ড্রাম ট্রাক ব্যবহারকারী অভিযুক্ত জুয়েল দেওয়ানের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে গোয়ালন্দ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, পৌরসভার গাড়িটি ভাড়া দেয়া হয়েছে। কিন্তু কেউ যদি পৌরসভার গাড়ি ভাড়া নিয়ে অবৈধ ভাবে কোন কাজে ব্যবহার করে তাহলে তার কাছ থেকে ভাড়া বাদ দিয়ে গাড়ীটি পৌরসভায় নিয়ে আসা হবে। অবৈধভাবে মাটি কাটার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি।
আরও খবর