রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার

রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার রাজবাড়ীর কালুখালী উপজেলায় ধার করা টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে আশাদুল ইসলাম (২২) নামে এক যুবককে পরিকল্পিতভাবে হত্যা করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্য্যদিয়া এলাকার একটি মাদ্রাসার পেছনের পাটক্ষেত থেকে আশাদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আশাদুল ইসলাম কালুখালী উপজেলার বিল মানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামে কালুখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তদন্তে পুলিশ জানতে পারে, প্রায় চার মাস আগে প্রধান আসামি মিজান শেখের কাছ থেকে আশাদুল ইসলাম ৬৮ হাজার টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে মিজান শেখ ও তার সহযোগীরা আশাদুলকে হত্যা করে এবং আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন ধরিয়ে দেয় বলে তদন্তে উঠে আসে। পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকারের নেতৃত্বে কালুখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল মঙ্গলবার (১৬ জুন) যৌথ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মিজান শেখ (২৪), মদাপুর গ্রামের কাউসার শেখের ছেলে; আনোয়ার মন্ডল (৪৪), পশ্চিম রতনদিয়া গ্রামের আসমত মন্ডলের ছেলে এবং আব্দুল করিম মোল্লা (৩৫), সূর্য্যদিয়া গ্রামের শাহাজউদ্দীনের ছেলে। তারা সবাই কালুখালী উপজেলার বাসিন্দা। পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর প্রধান আসামি মিজান শেখ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি রক্তমাখা হেলমেট, একটি স্টিলের পাইপ (রড) এবং একটি লোহার ফোল্ডিং স্টিক উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের দাবি, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হওয়ায় মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।
আরও খবর