জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক


গত ১৮ জুন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটি বর্ধিত করেন। বর্ধিত কমিটিতে ঈশ^রগঞ্জের রোমান কবিরকে (রাফসান আহমেদ) যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, সহ-সভাপতি ৬জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ১২ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৪ জন ও সদস্য হিসেবে ৩ জন কে নতুন করে মনোনয়ন দেওয়া হয় কমিটিতে। উল্লেখ্য গত ১ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। 

জেলা কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় রোমান  কবির বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলকে বর্ধিত করেছে। বর্ধিত করে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা দলের প্রয়োজনে যখন যে দায়িত্ব পালন করা প্রয়োজন হবে সেখানেই আমি জিয়ার আদর্শের একজন সৈনিক হিসেবে সে দায়িত্ব পালন করবো। আমাকে এ পদে মনোনীত করায় জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে ধন্যবাদ জানাচ্ছি।


Tag
আরও খবর