গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন? আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদ ফাইটোকেমিক্যাল ডেটাবেস তৈরি করলো বাংলাদেশি গবেষক দল পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মো: আতিকুর রহমান লাখাইয়ে পিকাপভ্যান ও সি এন জির মুখোমুখি সংঘর্ষ, আহত-০৬। জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন

পিরোজপুরে মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে এবং একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ব্যাপক গণ-মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুর সদর উপজেলার ৪নং কলাখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।সোমবার (২২ জুন, ২০২৬) পিরোজপুর পৌরসভার সামনে ‘একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে প্রভাতের’ স্লোগানকে সামনে রেখে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা। তিনি তার বক্তব্যে বলেন, এলাকায় মাদকের আগ্রাসন এখন অত্যন্ত দৃশ্যমান রূপ নিয়েছে। এর সাথে পাল্লা দিয়ে প্রতিটি এলাকায় ছোটখাটো চুরি, বৈদ্যুতিক মিটার ও টিউবওয়েল চুরি, এমনকি মানুষের হাঁস-মুরগি ও গবাদিপশু চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। মাদকসেবীরা তাদের মাদকের টাকা জোগাড় করতেই মূলত এই সমস্ত ছিঁচকে চুরির সাথে জড়িয়ে পড়ছে, যা সামাজিক শান্তি ও শৃঙ্খলা সম্পূর্ণ বিনষ্ট করছে। শেখ রিয়াজউদ্দিন রানা আরও বলেন, "একটি রাজনৈতিক দলের পক্ষে এককভাবে এই সামাজিক অবক্ষয় ও সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য দলমত নির্বিশেষে সাধারণ জনগণকে সচেতন ও সজাগ হতে হবে।" প্রতিটি এলাকায় গণসচেতনতা তৈরি করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললে এই ছিঁচকে চোর ও মাদক কারবারিদের সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। তিনি আশ্বস্ত করেন যে, মাদক, চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নির্মূল করতে সাধারণ মানুষের পাশে রাজনৈতিক নেতৃত্ব সর্বদা ছিল এবং আগামীতেও থাকবে। মানববন্ধনে ৪নং কলাখালী ইউনিয়নের বাসিন্দা হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— সদর উপজেলা বিএনপি নেতা মোঃ হাসিবুর রহমান রাজু,মোঃ মুজিবুর রহমান, মোঃ নজরুল ইসলাম সেলিম, মোঃ সেলিম শেখ, মোহাম্মদুল্লাহ, মোঃ আক্তার হোসেন, আবুল কালাম ফকির ও কলাখালী ১ নং ওয়ার্ড জামায়াত এর সভাপতি মো:আক্তারুজ্জামান , সাধারন সম্পাদক বনি আমীন, সহসভাপতি মো: ওবায়দুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় মাদকের ভয়াবহতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরে অবিলম্বে প্রশাসনের সুদৃষ্টি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। ব্যানারে "মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান" এবং "পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে" এর মতো সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়। মানববন্ধনে কলাখালী ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ জনগণ, যুবক, সুশীল সমাজের প্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
Tag
আরও খবর