বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের বুড়ইল গ্রামে এক বৃদ্ধের পৈতৃক জমি জবরদখলের চেষ্টা, ফলজ গাছ কেটে ফেলা এবং সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আলতাফ হোসেন মন্ডল (৭৫) বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুড়ইল মৌজার ১১ শতক পৈতৃক জমিতে আলতাফ হোসেন দীর্ঘ ৬০ বছর ধরে বসবাস করছেন। গত রবিবার সকালে তিনি বাড়ির বাইরে থাকার সুযোগে একই গ্রামের আনিছুর রহমান, তৃপ্তি বেগম, আব্দুর রাজ্জাক ও রুপালী বেগম দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে হামলা চালায়। তারা জমির লেবু, আতা, কাঁঠাল ও সুপারি গাছ কেটে ফেলে এবং সিমেন্টের খুঁটি ও নেটের সীমানা প্রাচীর ভাঙচুর করে।
আলতাফ হোসেন বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকেও মারতে তেড়ে আসে। পরে তিনি ‘৯৯৯’-এ কল করলে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী আলতাফ হোসেন এই অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ ঘন্টা ৪১ মিনিট আগে
২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ ঘন্টা ৩ মিনিট আগে
৩ ঘন্টা ৫ মিনিট আগে
৩ ঘন্টা ২৭ মিনিট আগে