মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ রাজবাড়ীর গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে হোসাইন সরদার (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২২ জুন) বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের জানোকী রায়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসাইন সরদার ওই গ্রামের শাহজাহান সরদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক । পরিবারে তার স্ত্রী ও একটি শিশু ছেলে সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর সাথে হোসাইন সরদারের বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি ঝগড়া বিবাদ লেগেই থাকত। সোমবার বিকাল ৪ টার দিকে নিহতের ছোট ভাই নয়ন সরদার স্কুল থেকে বাড়িতে ফিরে ভাইয়ের কথা জিজ্ঞাসা করলে বাড়ির লোকজন বলে সে ঘরের মধ্যে দরজা লাগিয়ে ঘুমিয়ে আছে। নয়ন দরজার কাছে গিয়ে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে ঘরের পিছনে গিয়ে টিনের ফাঁকা দিয়ে উঁকি দিয়ে দেখতে পায় তার ভাই ঘরের আঁড়ার সাথে ঝুঁলে আছে। এ সময় সে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে দ্রুত তাকে নামিয়ে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যে হোসাইন সরদার মারা যায়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও খবর