কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন

নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা

নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা


নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃতি সন্তান পিংকি সাহা সিলেট জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রত্যাহারের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (২২ জুন) রাতে প্রশাসনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে পিংকি সাহা সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। দায়িত্ব হস্তান্তরের পর তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

পিংকি সাহা নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নং ওয়াড কল্যান্দী ভূঁঞা বাড়ির বাবু দিপক সাহা ও প্রণতি সাহার গর্বিত সন্তান, তার বাবা চৌমুহনী কলেজ রোডের একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন, পিংকি সাহা ২০০৫ সালে তিনি গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিও ৫ পেয়ে খ্যাতি অর্জন করেন।

ইতিহাসখ্যাত মোহাম্মদপুর কল্যান্দী জমিদার বাড়ির সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘ ঐতিহ্য ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

দীর্ঘ প্রশাসনিক চাকুরী জীবনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পিংকি সাহা সুনাম অর্জন করেছেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন তিনি একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু সেনবাগ বা নোয়াখালীর জন্য নয়, সমগ্র জেলার মানুষের জন্য গর্বের বিষয়। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বেও তিনি দক্ষতা ও সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সিলেট জেলার উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নোয়াখালীর এই কৃতি সন্তানের নতুন দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়া। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন সেনবাগ সহ বৃহত্তর নোয়াখালী বাঁশি।

আরও খবর