শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে

খাগড়াছড়ির রামগড়ে সহপাঠীর বাবা কর্তৃক এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রামগড় থানায় মামলা করেছে ভূক্তদভোগী ছাত্রীর মামা।

ঘটনাটি ঘটেছে রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে। ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। শুক্রবার (২৬ জুন) রাতে ভুক্তভোগী ছাত্রীর মামা রামগড় থানায় মামলা করলে অভিযুক্ত ওমর ফারুক (৪০) পালিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন স্থানীয় চা দোকানী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে নানা বাড়ির রান্নাঘরে একা কাজ করছিলেন ওই ছাত্রী। জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওমর ফারুক রান্নাঘরে ঢুকে তাকে কুপ্রস্তাব দেন। টাকা দিয়ে ছাত্রীকে লোভ দেখায়। ভুক্তভোগী ছাত্রী তা প্রত্যাখ্যান করলে ওমর ফারুক তাকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করেন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ওমর ফারুক পালিয়ে যান।

ভূক্তভোগীর মামা হারুনুর রশিদ জানান, ঘটনার সময় ভিকটিমের নানি বাড়ির পাশে একটি জলাশয়ে মাছ ধরছিলেন। আর পরিবারের অন্য সদস্যরা রামগড়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ঘরে কেউ না থাকার সুযোগে ওমর ফারুক এই ঘটনা ঘটিয়েছেন। পরে ঘটনাটি জানাজানি হলেই অভিযুক্ত ব্যক্তি গাঁ ঢাকা দেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, শুক্রবার রাত ১২টার দিকে ভুক্তভোগীর মামা ধর্ষণচেষ্টার মামলা করেছেন। দুপুরে ঘটনা ঘটলেও দিনভর দেন দরবার চালিয়ে ব্যর্থ হওয়ার পর গভীর রাতে ভুক্তভোগীর পরিবার থানায় আসায় বিলম্বিত হয়েছে। ততক্ষণে অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যান। এঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag
আরও খবর