দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে বিসিসি

জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি বরিশাল মহানগরীতে চলাচলকারী থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। নগরীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লাইসেন্সবিহীন ও অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে আগামী ১ জুলাই থেকে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনারও সিদ্ধান্ত হয়েছে। সোমবার নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত বক্তারা বলেন, নগরবাসীর স্বার্থে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে সুরক্ষা দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠকে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল কবির সুমন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম, বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান। প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং থ্রি-হুইলার মালিক-শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। সিদ্ধান্ত অনুযায়ী, নগরীতে বিদ্যমান ভাড়াই কার্যকর থাকবে এবং কোনো চালক অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সভায় আরও জানানো হয় যাত্রীসেবার মান উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বৈধ কাগজপত্রবিহীন ও লাইসেন্স নবায়ন না করা থ্রি-হুইলারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, সম্প্রতি অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েকশ থ্রি-হুইলার আটক করে আন্দোলন শুরু করলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করা হয় এবং ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ১ মিনিট আগে