মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

ভালুকায় খিরু নদী খননের উদ্বোধন করলেন স্হানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।


ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় (১মপর্যায়) (২য় সংশোধনী)

শীর্ষক প্রকল্পের আওতায় খীরু নদীর ১৪.৬ কিঃ মিঃ ৫কোটি টাকা ব্যয়ে পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ী এলাকায় খনন কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দন আহম্মেদ ধনু।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন,মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসেন, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু,

ভালুকা উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক উল জামিল, মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, মহিলা আওয়ামীলীগ, ভালুকা উপজেলা শাখা সভাপতি নীলিমা তাছলিম মিলি প্রমুখ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এডভোটেক শওকত আলী, এডভোকেট আশরাফুল হক জর্জ,ওমর হায়াত খান নঈম, রফিকুল ইসলাম পিন্টু,ওসি কামাল হোসেন, মোঃ নজরুল ইসলাম সরকার, এজাদুল হক পারুল,ইঞ্জিঃ মাসুদ পারভেজ, অনিক তালুকদার, মোঃ মেহেদী হাসান রিফাত, মোঃ খলিলুর রহমান খান (জুয়েল), মোঃ নুরে আলম সিদ্দিকী স্বপন,মোঃ হুমায়ুন মুন্সি।

Tag
আরও খবর