ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-07-2026 08:36:56 pm

এবার নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। সর্বশেষ আলোচনা অনুযায়ী, বেতন কাঠামোটি দুই ধাপে কার্যকর করার পরিবর্তে একবারেই বাস্তবায়নের সম্ভাবনা এখন বেশি বলে জানা গেছে।


অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুরুতে নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় থাকলেও পরবর্তীতে সে অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বর্তমানে এককালীন বাস্তবায়নের বিষয়টিকেই অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা এগিয়ে নেয়া হচ্ছে।


সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আইবাস (iBAS) ব্যবস্থার কারিগরি জটিলতা, দুই ধাপে বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় এবং চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ সৃষ্টির আশঙ্কার কারণে সরকার একবারেই নবম পে স্কেল কার্যকরের পক্ষে ঝুঁকছে।


সোমবার (০৬ জুলাই) এ বিষয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।


বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ, বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি, আর্থিক প্রভাব এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণির সরকারি কর্মচারীদের মধ্যে বেতনগত ভারসাম্য রক্ষার বিষয়গুলো পর্যালোচনা করা হবে। তবে কমিশনের প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার কিছুটা কমিয়ে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হতে পারে।


যদিও এ বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম, তবুও মূল বেতন ১ জুলাই থেকে কার্যকর করার লক্ষ্য নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে, বিভিন্ন ধরনের ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত গড়াতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।


অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ১ম থেকে ৯ম গ্রেডের কর্মচারীদের বেতন ৬০-৭০ শতাংশ পর্যন্ত এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ৯০-১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।


তবে এখনো সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা দেয়া হয়নি। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে আগ্রহ ও অপেক্ষা দুটোই অব্যাহত রয়েছে।


সংশ্লিষ্টরা বলছেন, পুরো প্রক্রিয়াটি বাস্তবায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আর্থিক সক্ষমতা এবং প্রশাসনিক স্বচ্ছতার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১১ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে