জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিশাল জনসভা চৌদ্দগ্রাম ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ বোতল বিদেশি মদ সহ ১জন গ্রেফতার বরিশালে ১০০ পিস ইয়াবাসহ দুই সতীন আটক মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা ও মসজিদ পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা সম্পন্ন, ফল ৩-৪ দিনে হালাল বিনিয়োগে নতুন দিগন্ত: নাগেশ্বরীতে ‘বারাকাহ ক্যাটল প্রজেক্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে ইটালির নাগরিক শিশু আমেনা। জয়পুরহাট সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় ৩জন দিনাজপুরে আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার দুই পক্ষের বিরোধে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে : এমপি কয়ছর আহমেদ ‎দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি সরোয়ার, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস আদমদীঘিতে ফেসবুকে নারীকে অশ্লীল ছবি ও আপত্তিকর ম্যাসেজ পাঠিয়ে নিপীড়ন, যুবক গ্রেপ্তার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ!! সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারের নিজের নামে নামকরণ করা কলেজে সংবর্ধিত হলেন এমপি সুলতান মাহমুদ বাবু টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ

লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে ইটালির নাগরিক শিশু আমেনা।

লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে ইটালির নাগরিক শিশু আমেনা। লাখাই উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল আমেনা নামে ৮ বছরের এক ইটালির নাগরিক শিশু। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত পূর্ব রুহিতনশী গ্রামের বাড়ির পাশে বর্ষার পানিতে ডুবে মারা গেছে শিশুটি। শিশুটি ঐ গ্রামের ইলিয়াস তালুকদার এর নাতনি। নিহত শিশুর নাম আরশিয়া (আমেনা)সে ইতালির নাগরিক। নিহত শিশুর মা জান্নাত (মৌসুমী) ও আত্মীয় স্বজনরা জানান, শুক্রবার রাত রাত ৯টার পর আরশিয়া ( আমেনা) নিখোঁজ হয়। পরিবারের লোকজন রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার(১১ জুলাই) সকাল ৯ টার দিকে তাদের বাড়ির পাশের বার্ষার পানিতে ভাসমান অবস্থায় স্হানীয় লোকজন ও স্বজনরা শিশুর মরদেহ ভাসতে থাকা অবস্থায় উদ্ধার করে। শিশুর মামার মোবাইল ফোনে আলাপকালে জানান শিশুটির বাবার বাড়ি রাজধানী ঢাকায়। এর বেশী কিছু জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে ফোন কেটে দেন। ঘটনার খবর পেয়ে লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন রাতে নিখোঁজ হয়েছে আমরা জানিনা, এখন এসে জানতে পারলাম শিশুটি পানিতে পড়ে ডুবে মারা গেছে। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Tag
আরও খবর


deshchitro-6a524e4617c45-110726080806.webp
মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ

১ ঘন্টা ৪০ মিনিট আগে