ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

বগুড়ায় বিএনপির পদযাত্রায় হামলা, আহত ৩

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেল সোয়া ৪ টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ি বাজারে এ ঘটনা ঘটে।


বিএনপি নেতাদের দাবি, হামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইউনিয়ন বিএনপির সদস্য বাদশাহ ও যুবদল নেতা রোকনুজ্জামান আহত হয়েছেন। এরমধ্যে বাদশাহ বুকে আঘাত পাওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বিষয়গুলো নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা। ছাত্রদলের এ নেতা জানান, ভাটগ্রাম ইউনিয়নে বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা আয়োজন করা হয়।
শান্তিপূর্ণভাবে কর্মসূচী শেষে ফেরার পথে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলীর নেতৃত্বে হামলা চালানো হয়। তারা প্রায় ১০ থেকে ১৫ টি মোটরসাইকেলে করে প্রায় ৩০ জন দুর্বত্ত লোহার রড ও এসএস পাইপ নিয়ে হামলা করে। এসময় বিএনপি নেতা আব্দুল হাকিম, বাদশাহ ও যুবদল নেতা রোকনুজ্জামান আহত হয়।

ছাত্রদল নেতা জুয়েল আরও জানান, রোকনুজ্জামানের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়াও বাদশাহর বুকে মারাত্মকভাবে লোহার পাইপ ও রড দিয়ে আঘাত করা হয়েছে।
অভিযোগ স্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী বলেন, ‘সারাদেশে মতো আমাদের ইউনিয়নেও শান্তি সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচী শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা আমাদের ছেলেপেলদের উদ্দেশ্যে করে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথা বলেন। এসময় স্থানীয় জনতা বিএনপির নেতাকর্মীদের সমুচিত জবাব দিয়েছে।’

নন্দীগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে কোন পক্ষ এখনও অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে