জামালপুরে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বরিশালে ইয়াবা বহনের দায়ে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের জেল আশাশুনির নৈকাটিতে প্রশাসনের হস্তক্ষেপে ভূ-গর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ শ্রীমঙ্গলে ব্যাংকে ডেকে নিয়ে বিকাশ এজেন্টের সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংবাদ সম্মেলন উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে অভিযোজন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ আদমদীঘিতে লাইসেন্সবিহীন স-মিল পরিচালনা করায় ৪ মালিককে জরিমানা পরীক্ষা স্থগিত ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড মাদারীপুর ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার। চৌদ্দগ্রাম যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ রাজবাড়ীতে ডিবির অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা সাতক্ষীরা বিএনপি কার্যালয় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দুই কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার ‎সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ পলাশে কলা বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১ কুতু্বদিয়ায় চার জেলের মরদেহ উদ্ধার,নিখোঁজ ১ শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে উপবৃত্তি- সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে উপবৃত্তি- সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ


মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাম্প্রদায়ের উপকারভোগীদের মাঝে উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

২০২৫-২৬ অর্থবছরের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা"- শীর্ষক কর্মসূচির আওতায় শ্রীপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার এবং উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল। অনুষ্ঠানে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ৩০ জন ছাত্র-ছাত্রীকে বিভিন্ন অংকের আর্থিক অনুদান, ৩ জন নারীকে সেলাই মেশিন ও ৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

Tag
আরও খবর