মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ গ্রামবাসী অংশ নিয়ে দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কুঞ্জবন গ্রামে উল্লেখযোগ্য কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধিরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয়নি। ফলে যুগের পর যুগ অবহেলিত অবস্থায় রয়েছে গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা। গ্রামবাসী জানান, চলতি বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কুঞ্জবন গ্রামে দুটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি পাক পাঞ্জাতন মোকাম রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এমনকি প্রসূতি ও গর্ভবতী নারীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে অনেক সময় পলো (বাঁশের তৈরি বহনযোগ্য খাট) ব্যবহার করতে হয়। কাদামাটির কারণে সিএনজি অটোরিকশা বা টমটম চলাচল করতে পারে না। মানববন্ধনে গ্রামবাসী সর্দার হারুন মিয়ার বাড়ির সামনে থেকে ইনুছ মিয়ার বাড়ি পর্যন্ত, শ্যামল মাস্টারের বাড়ি থেকে কদ্দুছ মিয়ার বাড়ি পর্যন্ত, মেরাজ মিয়ার বাড়ি থেকে কালাম মিয়ার বাড়ি পর্যন্ত এবং আওয়াল মিয়ার বাড়ি থেকে রহমত আলীর বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকাকরণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন মো. শাহীন মিয়া, মো. সুলেমান, মো. ইয়াকুব মিয়া, মো. জাহাঙ্গীর, মো. জুবায়েল, মো. কদ্দুছ আলী ও মোছা. হাসিনা বেগম। বক্তারা বলেন, “আমাদের গ্রামের এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই আমরা শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি, যাতে দ্রুত রাস্তাগুলো পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়।” মানববন্ধন শেষে গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
Tag
আরও খবর