বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন (ভিএএসএ)-এর ২০২৬–২৭ মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 


নতুন কমিটিতে মো. আবু বক্কর সিদ্দিক সহ-সভাপতি এবং আব্দুল্লাহ হিল কাফি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, তথ্য ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, কর্মসূচি ও আয়োজন সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। 


নবনির্বাচিত সহ-সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক অনুভূতি প্রকাশ করে বলেন, “আমাদের ওপর আস্থা রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অনুষদের প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক ও সার্বিক কল্যাণে ভিএএসএ বরাবরের মতোই শক্ত স্তম্ভ হিসেবে পাশে থাকবে।” 


সংগঠনের নতুন রূপরেখা তুলে ধরে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনাই আমাদের মূল লক্ষ্য। অনুষদের সবাইকে সঙ্গে নিয়ে একটি শিক্ষার্থীবান্ধব ও সক্রিয় প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা একযোগে কাজ করে যাব।” 


সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. এ. কে. এম. মোস্তফা আনোয়ার নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, ““আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ যে ভিএএইচএ এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। এই দায়িত্ব আমাকে ছাত্র-ছাত্রীদের কল্যাণে এবং প্রাণী চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে আরও নিবিড়ভাবে কাজ করার সুযোগ দেবে। আমি সবার সহযোগিতা নিয়ে অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।”


সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সেলিম আহাম্মদ বলেন, “সাধারণ শিক্ষার্থীদের সর্বসম্মত সিদ্ধান্তে গঠিত এ কমিটির আওতাধীন বিষয়ভিত্তিক সব কার্যক্রমে সবার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি।” 


উল্লেখ্য, সংগঠনের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকবেন ড. মিজানুর রহমান। এ ছাড়া অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা সংগঠনটির কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। 


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম জোরদারের লক্ষ্যেই এই নতুন কমিটি কাজ করে যাবে।

আরও খবর