গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

চন্দনাইশে গোয়ালঘরে দুর্বৃত্তের আগুনে ১টি গরুর মৃত্যু, আশঙ্কাজনক ৬টি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরে এক কৃষকের গোয়ালঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি দুধেল গাভী পুড়ে মারা গেছে এবং আরও ৬টি গরু গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। গত ২৩ জুলাই দিবাগত রাতে হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ গ্রামের ঋণগ্রস্ত কৃষক মো. মোস্তাক মিয়ার গোয়ালঘরে বর্বরোচিত ঘটনা ঘটে


স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা মোস্তাক মিয়ার গোয়ালঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আগুন জ্বলতে দেখে মোস্তাকের ঘুম ভাঙলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোস্তাকের ৮৫ হাজার টাকা মূল্যের একটি দুধেল গাভী আগুনে পুড়ে মারা যায়


এছাড়া গোয়ালঘরে থাকা একটি বাচ্চাসহ দুধেল গাভী, ৮০ হাজার টাকা মূল্যের একটি গর্ভবতী গাভী, ১৫ হাজার টাকা মূল্যের একটি বাছুর এবং লাখ ২০ হাজার টাকা মূল্যের আরও ২টি গাভী আগুনে পুড়ে মারাত্মকভাবে আহত হয়। আগুনে সব মিলিয়ে তার প্রায় লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। আহত ৬টি গরুকে চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন


ক্ষোভ কান্নাজড়িত কণ্ঠে মোস্তাক মিয়া বলেন, "কারো সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা থাকলে সেটা আমার সাথে মেটাতে পারত, কিন্তু নিরপরাধ অবলা জীবগুলোর ওপর কেন এই প্রতিশোধ নেওয়া হলো? আমি এর বিচার আল্লাহর ওপর ছেড়ে দিলাম।"



তিনি আরও জানান, চারটি এনজিও থেকে প্রায় সাড়ে লাখ টাকা ঋণ নিয়ে গরুগুলো কিনেছিলেন। দুধ বিক্রি করে প্রতি সপ্তাহে তাকে হাজার টাকা করে ঋণের কিস্তি পরিশোধ করতে হতো। এখন গরুগুলো পুড়ে যাওয়ায় দুধ বিক্রি বন্ধ হয়ে যাবে, ফলে কিস্তির টাকা চালানো তার পক্ষে আর সম্ভব হবে নাগতকাল ২৪ জুলাই সকালে খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে


বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম. দিদারুল ইসলাম সিকদার জানান, "সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

 

Tag
আরও খবর