‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া

দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া

দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া




রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১১ নম্বর চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে একটি সরকারি ল্যাপটপ ও একটি মাউস চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাতের যেকোনো সময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে আলমারিতে ব্যাগের মধ্যে থাকা একটি সরকারি ল্যাপটপ ও একটি মাউস নিয়ে পালিয়ে যায়। তবে ল্যাপটপের সরকারি ব্যাগটি ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।


রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের দপ্তরি মো. উজ্জ্বল হোসেন স্কুলে এসে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে তিনি বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মোবাইল ফোনে বিষয়টি জানান।


বিদ্যালয়ের দপ্তরি ও নৈশ প্রহরী মো. উজ্জ্বল হোসেন বলেন, “বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি হওয়ার পর আমি অফিস কক্ষে তালা দিয়ে চলে যাই। এরপর মাঝেমধ্যে এসে বিদ্যালয় দেখে গেছি, সবকিছু ঠিক ছিল। শনিবারও এসে দেখে গিয়েছি অফিস কক্ষ স্বাভাবিক অবস্থায় ছিল। রোববার সকালে এসে দেখি অফিস কক্ষের তালা কাটা এবং আলমারি থেকে সরকারি ল্যাপটপ ও মাউস চুরি হয়ে গেছে। তবে ল্যাপটপের সরকারি ব্যাগটি রেখে গেছে।”


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহার হোসেন বলেন, “শনিবারও দপ্তরির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তখন সবকিছু ঠিক ছিল। রোববার সকালে দপ্তরি আমাকে ফোন করে চুরির বিষয়টি জানায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করা হয়েছে। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান জানায়,    বিষয়টি আমি শুনেছি, এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় একটি জিডি করবেন। তিনি আরো বলেন, আমি নৈশপ্রহরী কে বলেছি সরকারি মাল চুরি হয়ে গেছে, এটা রক্ষা করার দায়িত্ব তোমার ছিলো, এটা তোমাকে কিনে দিতে হবে।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বিষয়টি স্কুল কতৃপক্ষ বা কেউ আমাকে জানায়নি। আমি এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। 


এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের দপ্তরির ২৪ ঘণ্টা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান এবং নৈশ প্রহরীর দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি নিয়মিতভাবে সেই দায়িত্ব পালন করেন না। 


ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও চুরি হওয়া সরকারি মালামাল দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও খবর