এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী

চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান

চট্টগ্রামের চন্দনাইশে স্থানীয় জনতার হাতে মাদকসহ আটক হওয়ার অভিযোগে ধরা পড়া দুই তরুণকে পরবর্তীতে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


রবিবার ২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় জনতা বরমা ইউনিয়নের বাইনজুরী এলাকা থেকে কয়েকজন তরুণকে আটক করেছে। ভিডিওতে উপস্থিত জনতা ও এক রিকশাচালকের কথোপকথনে আটক ব্যক্তিদের কাছে মাদকদ্রব্য থাকার দাবি করা হয়। এক পর্যায়ে একজনকে বলতে শোনা যায়, “চারজন চার কোণায় পাইছি... শরীরে পাইছি।” রিকশাচালকও দাবি করেন, আটক ব্যক্তিরা তাকে দ্রুত রিকশা চালাতে বাধ্য করেছিল এবং তাদের কাছে মাদকদ্রব্য ছিল।


স্থানীয় ইউপি সদস্য আনিছ জানান, গত ১ আগস্ট মধ্যরাতে কানাইমাদারী এলাকার দুই তরুণকে স্থানীয়রা আটক করে এবং তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার হয়েছে বলে তিনি শুনেছেন। তবে ঠিক কতটি ইয়াবা পাওয়া গেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।


অন্যদিকে, পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত কানাইমাদারী এলাকার জামশেদ আলম (২২) ও মেহেদী হাসান সিফাত (২৩)-কে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাত্র ১৫-১৬ বছর বয়সে তারা একটি রাজনৈতিক মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে


চন্দনাইশ থানা পুলিশের আদালতে দাখিল করা ফরওয়ার্ডিং প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট দিবাগত রাতে বরকল ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদনে তাদের স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন সংঘটিত হামলা, কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ, মারধর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়। মা

মলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর আবেদন করেন।


এ বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, “তাদের কাছ থেকে কোনো ধরনের ইয়াবা উদ্ধার করা হয়নি। তারা স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী। দক্ষিণ জেলা যুবলীগের নেতা মিজানুর রহমানের সঙ্গে তাদের একাধিক ছবি রয়েছে। এছাড়া রাজনৈতিক মামলায় তাদের সম্পৃক্ততার তথ্য থাকায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

Tag
আরও খবর