চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার

নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত'

​নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাঠ বাজারে দিনদুপুরে প্রায় শতবর্ষী একটি রেইনট্রি (কড়ই) গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে পূর্বচণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওপর হেলে পড়া একটি বড় গাছের ডালও কেটে ফেলা হয়েছে। টানা দুই দিন ধরে এই বৃক্ষকর্তনের ঘটনা ঘটলেও উপজেলা প্রশাসন কিংবা জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) সকালে ভিতরবন্দ-কালীগঞ্জ সড়কের ডাকনিরপাঠ বাজার সংলগ্ন অংশ থেকে শতবর্ষী গাছটি কেটে নেওয়া হয়। স্থানীয়দের অনুমান, কর্তনকৃত গাছ ও ডালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

​ঘটনার বিষয়ে ডাকনিরপাঠ ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গয়ানাথ রায় জানান, বাজারের ব্যবসায়ী হাসেম আলীর ঘরের ওপর গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সেটি সরানোর জন্য তার সহযোগিতায় ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম সফির কাছে লিখিত আবেদন করা হয়। পরবর্তী সময়ে চেয়ারম্যানের অনুমতি পেয়েই ঘরের মালিক হাসেম মিয়া গাছটি কাটার পদক্ষেপ নেন।

​অনুমতি দেওয়ার বিষয়টি স্বীকার করে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সফি বলেন, "ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণের জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে হাসেম মিয়া গত দুদিনে গাছটি কেটেছেন।" তিনি আরও জানান, কাটা গাছের প্রায় ১৫টি গুঁড়ি ইতোমধ্যে জেলা পরিষদ কর্তৃপক্ষের জিম্মায় নিয়ে যাওয়া হয়েছে।

​তবে দিনদুপুরে প্রকাশ্যে সরকারি সড়কের গাছ কাটা হলেও সংশ্লিষ্ট প্রশাসন ও বন বিভাগের কাছে কোনো আগাম তথ্য না থাকা এবং অনুমোদনের বিষয়টি 'অজ্ঞাত' থাকা নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Tag
আরও খবর


deshchitro-6a7dc75989b16-130826073209.webp
কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩

১৪ ঘন্টা ৪০ মিনিট আগে