অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫আগষ্ট শনিবার সকাল ১০:০০টায় নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় মোঃ আব্দুল আজিজ শেখ এর সভাপতিত্বে  সভার কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনুল হক।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। এলাকার মানুষের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখা সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য।


এ সময় নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত ও আলোচনা করা হয়।

মাসিক সভায় প্রেসক্লাবের যে সকল সদস্যরা উপস্থিত ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম, জাতীয় পত্রিকা দৈনিক ভোরের ডাক, মোঃ নুরনবি হাসান দৈনিক অভয়নগর পত্রিকা -দেশ চিত্র,মোঃ সফিকুল ইসলাম,এফ‌এম রেডিও, মোঃ জাহাঙ্গীর আলম,  মোঃ সেলিম রেজা দৈনিক উত্তর কোণ। পরে সংগঠনের সার্বিক উন্নতি ও ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১ ঘন্টা ২৬ মিনিট আগে