কলকাতায় হোটেলে আগুন সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে "গাছ লাগান,পরিবেশ বাচাঁন" এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী। সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী *কক্সবাজারে র‌্যাবের চেকপোস্টে নারী আটক; উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা* ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট তৈরির বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ১ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণকারী পুলিশের জালে আটক ‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব লাইসেন্স ছাড়াই ক্লিনিকে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিনসহ ৫০০ মিটার পাইপ অকেজো মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড রোহিঙ্গা স্বামীর কোদালের আঘাতে দোহাজারীতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প রাজবাড়ীতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

রোহিঙ্গা স্বামীর কোদালের আঘাতে দোহাজারীতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দোহাজারী পৌরসভার নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত অভিযুক্ত স্বামী দুজনই রোহিঙ্গা নাগরিক বলে স্থানীয়ভাবে জানা গেছে

নিহত নুরহাবা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প--এর মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে। তিনি একই এলাকার আব্দুল আমিনের ছেলে মো. সলিমের (২৪) স্ত্রী। তারা বর্তমানে দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়ির টিনশেড ভাড়া বাসায় বসবাস করতেন

স্থানীয় সূত্র পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠে সলিম কাজের উদ্দেশ্যে বের হন। পরে সকাল সাড়ে ৮টার দিকে স্ত্রী নুরহাবা তাকে রাস্তায় দেখতে পান। স্বামী কাজ না করে কেন ফিরে আসছেন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরকীয়া সন্দেহসহ পারিবারিক বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হলে সলিম কোদাল দিয়ে নুরহাবার মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরহাবাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ) তাকে মৃত ঘোষণা করেন

দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইফুল আলম খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামী সলিমকে গ্রেপ্তার করে পুলিশ

বাড়ির মালিকের ছেলে তাসিব আহমেদ বলেন, নিহতের স্বামী বাড়িতে ফেরার পথে রাস্তার মধ্যে তার স্ত্রীর সঙ্গে দেখা হলেকাজ করে ফিরে আসছ কেন’—এমন প্রশ্ন থেকেই তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়

এসআই সাইফুল আলম জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহের পরবর্তী আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে

 

Tag
আরও খবর