সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পদক প্রদান হাশিমপুরে ভাবগাম্ভীর্যে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ‎বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

হাশিমপুরে ভাবগাম্ভীর্যে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুরের সোনাইছড়িকুল হযরত ইমাম হাসান-হোসাইন (রা.) সুন্নি নূরানী মাদ্রাসা এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ (হাশিমপুর শাখা)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে

শনিবার (২২ আগস্ট) এলাকার নং হতে ৮নং ওয়ার্ডের মাজর পাড়া, মুন্সি পাড়া, সিকদার পাড়া পূর্ব পাড়া হয়ে র‌্যালিটি সোনাইছড়িকুল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। এলাকার প্রায় সহস্রাধিক আশেকে রাসুল জশনে জুলুসে অংশ নেন। সময় পথিমধ্যে সর্বস্তরের মানুষ জুলুসে অংশগ্রহণকারীদের পানি, কলা চকলেটসহ বিভিন্ন উপহার দিয়ে অভিবাদন জানান

জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আল-কাদেরীর নেতৃত্বে জুলুসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরাফত উল্লাহ, আবদুর রশিদ, আবদুল্লাহ, আবদুল মোনাফ, আবুল হাশেম, বদল মেম্বার, জাহাঙ্গীর চৌধুরী, আহমদ কবির, ফয়েজ আহমদ, আবু তাহের চৌকিদার, নুরুল আলম, মো. ইসমাইল হোসাইন সিরাজী, মো. আবছার, মো. জাবেদ, মো. সজীবসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

র‌্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী বলেন, "মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র শুভ আগমন উপলক্ষে সমগ্র সৃষ্টি জগৎ আনন্দিত হয়েছিল। রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই জশনে জুলুসের আয়োজন।" তিনি আরও বলেন, "জুলুসের সবুজ পতাকা যেমন ইসলামের শান্তির প্রতীক, তেমনি সবুজ রঙ চোখের দৃষ্টিশক্তির জন্যও উপকারী। সকল বিভ্রান্তিকর বক্তব্য এড়িয়ে নবীপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিবছর এই জুলুস পালনের আহ্বান জানাই।"

আলোচনা সভায় সুফি-আলেমগণ কিতাবের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন, জুনায়েদ বাগদাদী (.) মা'রুফ কারখী (.)-এর বাণী অনুযায়ী জশনে জুলুসে অংশগ্রহণ, আলোকসজ্জা তাবাররুক বিতরণের মাধ্যমে রাসুল (সা.)-এর প্রতি সম্মান প্রদর্শন করা ঈমানের পরিচায়ক। পাশাপাশি সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হালাল উপার্জনে জীবন পরিচালনার তাগিদ দেওয়া হয়

অনুষ্ঠান শেষে সালাতু-সালাম পরিবেশন এবং দেশ, জাতি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি পরকালীন মুক্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়

 

Tag
আরও খবর