কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে'

লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত


​মাগুরার শ্রীপুরে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত হয়েছে। 


বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র শুভ আগমন ও জীবনাদর্শ স্মরণ করে লাঙ্গলবাঁধ মাধ্যমিক  বিদ্যালয়ের আয়োজনে এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।


বুধবার (২৬আগস্ট)​ ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বিদ্যালয়ের মিলনায়তনে (হলরুম) মহানবী (সা.)-এর জীবনী ও কর্মের ওপর এক বিশেষ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ জাকিরুল ইসলাম।


​মাহফিলে মূল আলোচনায় মহানবী (সা.)-এর সর্বজনীন নৈতিকতা, মানবপ্রেম, সাম্য, ইনসাফ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। 

বক্তারা উল্লেখ করেন, অন্ধকারাচ্ছন্ন যুগে মহানবী (সা.) পৃথিবীতে শান্তির বার্তাবাহক হিসেবে আবির্ভূত হয়ে এক অসামান্য বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁর প্রতিটি শিক্ষা ও দিকনির্দেশনা আজকের আধুনিক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য সুনির্দিষ্ট আলোকবর্তিকা। প্রতিটি শিক্ষার্থীর উচিত মহানবীর (সা.) আদর্শে নিজের চরিত্র গঠন করা।


​আলোচনা পর্ব শেষে প্রিয় নবী (সা.)-এর প্রতি পরম শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মিলাদ পাঠ ও দরুদ শরিফ পেশ করা হয়। পরবর্তীতে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের আলোকোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মাঝে তবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


Tag
আরও খবর
deshchitro-6adc30732ab24-241026101339.webp
কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই

৩ ঘন্টা ১৮ মিনিট আগে