মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন
বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) তিনি মাদ্রাসাটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসার সার্বিক পরিবেশ, শিক্ষার কার্যক্রম এবং বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।
অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের এ পরিদর্শনকে ঘিরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরিদর্শন শেষে তিনি মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।