ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা

নোয়ালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সঞ্চয় বিমার চেক পেয়েছে মরহুম মো. কামাল উদ্দিনের পরিবার। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মরহুম কামাল উদ্দিনের বাড়ির সামনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের হাতে চেকটি তুলে দেওয়া হয়।

মরহুম মো. কামাল উদ্দিন মৃত আনাজল হকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে কামাল উদ্দিন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে এক লাখ টাকার সঞ্চয় বিমা করেন। এরপর নিয়মিত কিস্তির মাধ্যমে তিনি মোট ৬৩ হাজার টাকা জমা দেন। গত বছরের ডিসেম্বর মাসে তিনি মারা যান।পরে বিমার নিয়ম অনুযায়ী তাঁর পরিবার প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন করে বিমার অর্থ পাওয়ার জন্য আবেদন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দোয়া ও মিলাদ মাহফিল শেষে পরিবারের হাতে প্রায় দেড় লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এসএম মো. কামরুজ্জামান, এজিএম মো. মাইন উদ্দিন, এজিএম মো. নূরুন্নবী সুমন ও ব্রাঞ্চ ম্যানেজার শাহে আলম শাহাবুদ্দিন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিমা কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত সঞ্চয় ও বিমা ভবিষ্যতে পরিবারের আর্থিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কামাল উদ্দিনের পরিবারের হাতে বিমার অর্থ তুলে দেওয়া তারই একটি উদাহরণ।

মরহুমের পরিবারের সদস্যরা বিমার অর্থ পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারানোর পর এই অর্থ তাঁদের জন্য কিছুটা আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে মরহুম মো. কামাল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Tag
আরও খবর