মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট


 


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের ৭টি চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে এসব চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে দেখা যায়। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের গতিবিধির ওপরও বিশেষ নজরদারি করছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। চেকপোস্টে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।


এ ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক ও অবৈধ অস্ত্র পরিবহনসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে এ ধরনের নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা যানবাহন চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্যও সচেতন করছেন। একই সঙ্গে যেসব যানবাহনের কাগজপত্রে অসঙ্গতি পাওয়া যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।


স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের এ ধরনের তৎপরতা থাকলে অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে। বিশেষ করে রাতে ও গুরুত্বপূর্ণ সময়ে পুলিশের নজরদারি আরও জোরদার করা হলে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ফল পাওয়া যাবে বলে তারা মনে করেন।


সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুর রহিম সরকার জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী চেকপোস্ট ও নজরদারি আরও জোরদার করা হবে।

আরও খবর