জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য


জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী ;

‎নোয়াখালীতে হাইকোর্টের নিষেধাজ্ঞা মামলার রায় থাকার পরও পৈত্রিক ভবন জোরপূর্বক ও ক্ষমতার বর্তমান ক্ষমতার দাপট দেখিয়ে ভাঙচুর চালিয়ে স্থাপনার ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে রবিউল হক গংদের বিরুদ্ধে। 

এ ঘটনায় সুধারাম থানায় জিডি করেও প্রতিকার না পাওয়ায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

‎ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রবিউল হক গং তাদের পৈত্রিক ভবন (বাড়িতে) জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর চালায় এবং স্থাপনার ব্যাপক ক্ষতিসাধন করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সুধারাম থানাকে অবহিত করা হয় এবং এ ঘটনায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।

‎তবে অভিযোগের পরও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, আদালতের আদেশ অমান্য করে যেন কেউ পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ, ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছেদ করে ভাঙচুর বা কোনো ধরনের ক্ষতিসাধন করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি।

‎সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, বর্তমানে তারা ও তাদের স্বজনরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। ভবিষ্যতে পরিবারের কোনো সদস্যের জানমাল, সম্পদ বা নিরাপত্তার ক্ষতি হলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা, উসকানি কিংবা সমর্থনকারীদের ভূমিকা তদন্ত করে আইন অনুযায়ী দায় নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, আমাদের ভবনের দ্বিতীয় তলায় আমরা বসবাস করে আসছি, নিচের তলায় খালি থাকায় রবিউল হক গং জোরপূর্বক অবস্থান নিয়ে ভাঙচুর চালানো হচ্ছে, ‎এ অবস্থায় হাইকোর্টের নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর, পৈত্রিক ভবন ও সম্পত্তিতে অনধিকার প্রবেশ ও ভাঙচুর বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সুধারাম থানা, পুলিশ সুপার, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

‎পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো সংঘাত বা আইন নিজের হাতে তুলে নিতে চান না। আদালতের আদেশ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ ও আইনগত প্রক্রিয়ায় বিষয়টির সমাধান এবং ন্যায়বিচার চান তারা।

আরও খবর