স্বেচ্ছাসেবী সংগঠন ‘এভারগ্রীন’-এর উদ্যোগে অসহায় ও দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চতুর্থ ধাপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংগঠনটির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি কনসালটেন্ট মো. জামালুল করিম।
অনুষ্ঠানটিতে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন অনলাইন ভিত্তিক সেবা সংগঠন এভারগ্রীনের প্রধান উপদেষ্টা এইচ এম ইকবাল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির অন্যান্য সহকর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, এভারগ্রীন সংগঠন দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন ও তাদের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান আরও উন্নত করা সম্ভব। পরিশেষে, দেশ ও সমাজের কল্যাণে এভারগ্রীনের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৭ ঘন্টা ১ মিনিট আগে
১৮ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে