বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার বিকালে বাগআঁচড়া বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে গিয়ে সেখান থেকে ফিরে বাজারের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আবার বাগআঁচড়া বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বাগআঁচড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান। এসময় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে জনজীবনে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পথসভায় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহাজাম কবীর, মোনায়েম হোসেন, আমির হোসেন ঢালী ও মোজাম বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য আলি বাবর বাবু, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ, বিএনপি নেতা নাজমুল হুদা, আজাহারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও খবর