ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

সংবিধান থেকে এক চুলও নড়ব না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-02-2023 02:41:35 pm

ফাইল ছবি

◾ অনলাইন ডেস্ক


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভুলে যান। এ অসাংবিধানিক ব্যবস্থা আর ফিরবে না। বিএনপির প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, সংবিধান থেকে আওয়ামী লীগ এক চুলও নড়বে।


শনিবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত 'শান্তি সমাবেশে' এ কথা বলেন কাদের। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।


২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে যারা যেসব অপকর্ম করছে তারা দুর্বৃত্ত। আমরা উন্নয়ন করছি গুটি কয়েকজন অপকর্ম করে সরকারের অর্জন ম্লান করবে, এটা হতে দেওয়া যাবে না। দুর্বৃত্তদের বিরুদ্ধেও খেলা হবে। এসব দুর্বৃত্তদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই। এখানে তাদের থাকার অধিকার নেই। শেখ হাসিনা কাউকে ছাড় দেয় না।


তিনি বলেন, অর্থ পাচারকারীরা সাবধান হয়ে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হচ্ছেন। কাউকে ছাড় দেওয়া হবে না।


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। ১৪ বছর আগে লুটপাটের বাংলাদেশ ছিল। আজকের বাংলাদেশ আলোর পথে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর অন্ধকার, লুটপাটের দিকে যাবে না।


সেতুমন্ত্রী বলেন, আমরা পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে নামি নাই। আমরা পাহারাদার হিসেবে মাঠে রয়েছি। ক্ষমতায় আছি জনগণের জানমালের স্বার্থে, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে মাঠে আছি। জনগণের জানমালের নিরাপত্তা এটা আমাদের দায়িত্ব। আগামী নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ, সদস্য সংগ্রহসহ নানা কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ মাঠে থাকবে। আওয়ামী লীগ আপনাদের ভয় পায় না। জনগণ ভয় পায় আপনাদের অগ্নিসন্ত্রাসকে।


বিএনপির উদ্দেশে কাদের বলেন, যারা সাম্প্রদায়িক সন্ত্রাসের বন্ধু, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তাদের ক্ষমতায় আসার দরকার নাই। তাদের ক্ষমতায় বসার অধিকার নেই।


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন রুহুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৬ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে