মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন


সাতক্ষীরার প্রায় তিনশত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মেলা উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো এলাকা সাজানো হয়েছে। এবারের মেলায় প্রায় ১৫০টিরও বেশি স্টল বসেছে। এসব স্টলে বিভিন্ন ধরনের মনোহারি পণ্য, লৌহজাত সামগ্রী, বাঁশ ও বেতের তৈরি পণ্য, নানা ধরনের মিষ্টি ও অন্যান্য সামগ্রী পাওয়া যাবে। শিশু-কিশোরসহ দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, রেলগাড়ি, নৌকাসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।

আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী এ মেলা ২০ দিনব্যাপী চলবে। মেলাকে ঘিরে ইতোমধ্যে সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের আগমনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও দোকানিরাও ব্যস্ত সময় পার করছেন।

মেলায় চাঁদাবাজি, জুয়া ও যেকোনো ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি থাকবে। পাশাপাশি মেলা এলাকায় স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এর মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে নির্বিঘ্নে নারী, শিশু, বয়স্কসহ সব শ্রেণি-পেশার মানুষ মেলায় অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর গুড়পুকুর মেলা চলাকালে সাতক্ষীরার সার্কাস প্যান্ডেল ও রকসি সিনেমা হলে জঙ্গিদের বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় তিনজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। ভয়াবহ ওই ঘটনার পর ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার জৌলুস ও ধারাবাহিকতায় ছেদ পড়ে। দীর্ঘ সময় নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে চলার পর আবারও ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে সাতক্ষীরাবাসীর মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Tag
আরও খবর