মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন


নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, বুধবার জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।ল

পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অপর নয়জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় ২১ জন, বেগমগঞ্জ মডেল থানায় পাঁচজন, চরজব্বর থানায় ছয়জন, চাটখিল থানায় আটজন এবং কবিরহাট থানায় ছয়জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া সোনাইমুড়ী থানায় আটক ১১ জনের মধ্যে ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং অপর পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর