গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু
রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী;
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যা বুলু বলেছেন, স্বাধীনতার সঠিক ইতিহাস ও ঐতিহ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে। স্বাধীনতার ঘোষণা কে করেছেন, সে বিষয়ে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানানো প্রয়োজন।
৭ অক্টোবর দুপুরে বেগমগঞ্জ জে কে মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দুই শিক্ষকের বিদায় ও রুহুল আমিন কাতুমিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুলু বলেন, আলোকিত বাংলাদেশ গড়তে হলে আগে আলোকিত মানুষ তৈরি করতে হবে। আর আলোকিত মানুষ তৈরির কারিগর শিক্ষকরা। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগে দলীয় বিবেচনা নয়, যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ, উন্নয়নকাজ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কোনো প্রভাবের মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত বা টেন্ডার প্রভাবিত করার অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
অভিভাবক কমিটির সভাপতি মোরশেদুল আমিন ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেড়শ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছ।
১ ঘন্টা ১ মিনিট আগে
১ ঘন্টা ৫ মিনিট আগে
১ ঘন্টা ২২ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ ঘন্টা ২০ মিনিট আগে