মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা

মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে দিন-রাতব্যাপী যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানের সপ্তম দিনে পদ্মা নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্ট থেকে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দিন থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নড়িয়া উপজেলা প্রশাসন, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ কোস্টগার্ড নড়িয়া স্টেশন, নড়িয়া থানা পুলিশ এবং সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে পদ্মা নদীর অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত সফিকাজির মোড়, চরআত্রার লেকু বেপারীর ঘাট, ঈশ্বরকাঠি, বাংলাবাজার ও সুরেশ্বরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শরীয়তপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্লাবন কুমার সাহা।

পুরো অভিযানটি শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিশ্বজিৎ দেব এবং নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল কাইয়ুম খানের সার্বিক দিক-নির্দেশনায় সম্পন্ন হয়।

অভিযান চলাকালীন নদী থেকে ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হলেও কোনো জেলে আটক বা নৌকা জব্দ করা হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিশ্বজিৎ দেব বলেন, “মা ইলিশ প্রজনন মৌসুমে ডিম ছাড়ার সুযোগ দিতে সরকার নির্ধারিত নিষেধাজ্ঞা মেনে চলা সবার নৈতিক দায়িত্ব। ইলিশ আমাদের জাতীয় সম্পদ, আর এটি রক্ষার দায়িত্ব আমাদের প্রত্যেকের। পদ্মা নদীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, থানা পুলিশ ও নৌ-পুলিশের এই যৌথ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম প্রজনন মৌসুমজুড়ে নিরবচ্ছিন্নভাবে চলবে।”

অভিযানে নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের টিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

Tag
আরও খবর