জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার(২১ অক্টোবর) বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হল শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনের সবচেয়ে বড় স্থান ছিল উপজেলার খোলপেটুয়া নদী। উপজেলার বুড়িগোয়ালিনী, আটুলিয়া, পদ্মপুকুর ও গাবুরা ইউপির সকল প্রতিমা এই খোলপেটুয়া নদীতে বিসর্জন দেওয়া হয়। এসকল ইউনিয়নের প্রতিমা বিসর্জন উপলক্ষে শত শত নৌকা, ইঞ্জিন চালিত ট্রলার সহ অন্যান্য নৌযানবাহনে দর্শনার্থীরা অংশ গ্রহণ করে। ফলে প্রতিমা বিসর্জন উপলক্ষে রুপান্তারিত হয় এক মিলনমেলা।

স্থানীয়দের মতে এই দিনটার অপেক্ষায় দর্শনার্থীরা অপেক্ষা করতে থাকে। এদিকে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ প্রশাসন, বিজিবি, গ্রাম পুলিশ, নৌপুলিশ সহ অন্যান্যরা নদীতে টহল প্রদান করেন নিরাপত্তার জন্য।

এছাড়া খোলপেটুয়া নদীর পাড়ে দুর্গাবাটি নামকস্থানে মঞ্চ স্থাপন করে সেখান থেকে মাইকে নির্দেশনাও প্রদান করা সহ অতিথিবৃন্দ বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন।

খোলপেটুয়া নদীর পাড়ে বিসর্জনের মিলনমেলায় উপস্থিত দর্শনার্থী নিরঞ্জন জেয়ারদ্দার, প্রতিমা রানী, সাধন কুমার, বিশ^জীত বাপী বলেন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটল। বিশেষ করে বিজয়া দশমীতে উপজেলার সবচেয়ে প্রতিমা বিসর্জন উপলক্ষে মিলনমেলা ঘটে খোলপেটুয়া নদীতে। এখানে দর্শনার্থীরা শত শত নৌকায় ও নদীর পাড়ে বাদ্য বাজনা সহকারে  নেচে গেয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেন।

এছাড়া শ্যামনগর, মুন্সিগঞ্জ, কৈখালী, রমজাননগর,কাশিমাড়ী, ভূরুলিয়া সহ অন্যান্য ইউনিয়নের প্রতিমা মন্ডপ কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় পুকুর বা জলাশয়ে প্রতিমা বিসর্জন করা হয়েছে বলে জানান শ্যামনগর পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ।

এবার উপজেলায় বারটি ইউপিতে ৭১টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। মন্ডপ গুলোতে নিরাপত্তার সুবিধার্তে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, আনসার, থানা পুলিশ,বিজিবি সহ অন্যানারা দায়িত্ব পালন করেন।

সবমিলিয়ে উৎসব,আনন্দে এক মিলন মেলার মধ্য দিয়ে উৎযাপন হল দুর্গোৎসব এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গোৎসব।

ছবি- শ্যামনগর খোলপেটুয়া নদীতে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন উপলক্ষে মিলনা মেলা।




Tag
আরও খবর