ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

২২ ফেব্রুয়ারী থেকে চট্টগ্রামে সিজেকেএস ব্যাডমিন্টন লীগ শুরু

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মো: দিদারুল আলম।

 


চট্টগ্রাম  জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সেতারা এন্টারপ্রাইজ ও আমিন এন্ড সন্স পৃষ্ঠপোষকতায় সিজেকেএস ব্যাডমিন্টন লীগ শুরু হচ্ছে বুধবার (২২ ফেব্রুয়ারি)।

এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমন্যাশিয়াম হলে সিজেকেএস ব্যাডমিন্টন লীগের ১ম বিভাগ ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৪ ফেব্রুয়ারি এবং ২য় বিভাগ ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সিজেকেএস কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উাদ্বোধন করবেন সাবেক মেয়র ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি থাকবেন স্পনসর প্রতিষ্ঠান সেতারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লায়ন হাজী আবদুল মান্নান। সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান এবং আমিন এন্ড সন্স এর স্বত্বাধিকারী জনাব আমিনুল ইসলাম।  

১ম বিভাগ ব্যাডমিন্টন লীগে ১০টি দল অংশগ্রহণ করবে। এগুলো হলো: নবীন মেলা, ওপিএ, কাস্টমস স্পোর্টস ক্লাব, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, কোয়ালিটি ব্লুজ, পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীণ, আগ্রাবাদ কমরেড ক্লাব, পাঁচলাইশ যুব সংঘ।

২য় বিভাগ ব্যাডমিন্টন লীগে ১৬টি দল অংশগ্রহণ করবে। এগুলো হলো: চ.ব.ক. ক্রীড়া সমিতি (সাদা), ক্রিসেন্ট ক্লাব, নিমতলা লায়ন্স ক্লাব, মুক্ত বিহঙ্গ, স্টার ক্লাব, বিসিআইসি ক্রীড়া সংসদ, নোয়াপাড়া লায়ন্স ক্লাব, রাফা ক্রিকেট ক্লাব, রাইজিং ষ্টার ক্লাব, রাইজিং ষ্টার ক্লাব (জুনিয়র), কে এম স্পোর্টিং ক্লাব, অছি ক্লাব, শতাব্দী গোষ্ঠী, কল্লোল সংঘ গ্রীণ, চট্টগ্রাম রাইফেল ক্লাব, পাইরেট্স অব চিটাগং।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক, ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান ও স্পন্সর প্রতিষ্ঠান আমিন এন্ড সন্স এর স্বত্ত্বাধিকারী আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মো: দিদারুল আলম। 

এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, মোহাম্মদ শাহজাহান, নাসির মিঞা, সাবেক নির্বাহী সদস্য আছলাম মোর্শেদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, সাইফুল্লাহ চৌধুরী, মো. এনামুল হক প্রমুখ।

আরও খবর