‘সবুজ ধ্বংস নয়, গাছ লাগিয়ে রক্ষা করি বিশ্বকে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষ্যে ইয়ুথ হেল্পড ফর পভার্টি’ সংগঠনের উদ্যোগে এবং ভোলা ব্যাংকেরহাট কো-অপারেটিভ হাই স্কুলের সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ইসমাইল হোসেন। এতে বিশেষ অতিথি ও আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইয়ুথ হেল্পড ফর পভার্টি’-এর প্রতিষ্ঠাতা সভাপতি কাজী এহসানুল হক জিহাদ
উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর-সবুজ ভবিষ্যৎ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। যুবসমাজই আমাদের শক্তি, আর তাদের হাত ধরেই দেশ সবুজে ভরে উঠবে।"
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী এহসানুল হক জিহাদ তাঁর বক্তব্যে বলেন, "যুবসমাজকে পরিবেশসচেতন করে তোলা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের সবুজায়নে ভূমিকা রাখতেই আমাদের এই আয়োজন। আগামীতেও এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।"
কর্মসূচিতে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী পরম উৎসাহে অংশগ্রহণ করেন। সবাই মিলে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ ঘন্টা ৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৩ মিনিট আগে
১৪ ঘন্টা ২৫ মিনিট আগে