মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

বগুড়ায় কাগজের তৈরি শহীদ মিনারেই শ্রদ্ধা নিবেদন

নেই শহীদ মিনার তাতে কি? তাই বলে কি শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেনা? অতঃপর ছাত্ররা সুসংগঠিত হলো।

সোমবার (২০শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজেদের মাঝে আলোচনা করে এক পর্যায়ে সিদ্ধান্ত হলো স্বহস্তেই নির্মাণ করবে শহীদ মিনার।

যে কথা সেই কাজ, কেউ আনলো বাঁশ কেউ প্লাস্টিকের রশি কেউ শুকনো কাঠের গুঁড়ো আর কিছু রঙ। রাত জেগে জেগে হাতে হাত কাঁধে কাঁধ মিলে নির্মাণ হলো কাগজের তৈরি শহীদ মিনার।

মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর পিরহাটি উচ্চ বিদ্যালয়ে। প্রতিষ্ঠানে স্থায়ী কোন শহীদ মিনার না থাকায় দশম শ্রেণির শিক্ষার্থীদের একান্ত প্রচেষ্টা ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর আন্তরিক উৎসাহের ফলে নির্মাণ হয়েছে কাগজের তৈরি শহীদ মিনার। সেখানেই ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষার্থী ও শিক্ষক- শিক্ষিকা মণ্ডলী।

এ প্রসঙ্গে পিরহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে নেই কোন স্থায়ী শহীদ মিনার। প্রতিবছর শিক্ষার্থীরা কষ্ট করে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে থাকে, যা অনেকটা কষ্ট সাধ্য।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি, ভাষা শহীদের সম্মানার্থে শিঘ্রই পিরহাটি উচ্চ বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নির্মাণ কল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণের।

আরও খবর