জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে ছাদে সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলার সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে ধামরাই উপজেলা পরিষদের হলরুমে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, ধামরাই এবং ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, সাভারের যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর জেনারেল ম্যানেজার মো. মামুন অর রশীদ।
এ সময় ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ডিজিএম (কারিগরি) প্রকৌশলী মামুন মোল্লা, ধামরাই জোনাল অফিসের ডিজিএম লিপিয়া খাতুন, কালামপুর জোনাল অফিসের ডিজিএম মো. মোকসেমুল হাকিম, কুশুরা জোনাল অফিসের ডিজিএম মো. মামুন উর রশিদ এবং ধামরাই জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. জিয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো প্রয়োজন। বিশেষ করে ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুতের চাহিদা ও চাপ কমানো সম্ভব।
তাঁরা আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা তৈরি এবং সোলার প্রযুক্তির সুবিধা সম্পর্কে মানুষকে অবহিত করা জরুরি।
সভায় ধামরাইয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং রুফটপ সোলার সিস্টেম স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
৩ ঘন্টা ১৬ মিনিট আগে