অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শিবচরে আনন্দপাঠ গ্রন্থাগার উদ্বোধন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-02-2023 05:39:12 am


‘পড়িলে বই আলোকিত হই’ স্লোগান নিয়ে মাদারীপুর শিবচরে উদ্বোধন করা আনন্দপাঠ গ্রন্থাগার। মঙ্গলবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন নবপ্রভার প্রতিষ্ঠাতা শাহারিয়ার হাসান খান রানা।


প্রধান অতিথির বক্তব্যে নবপ্রভার প্রতিষ্ঠাতা শাহারিয়ার হাসান খান রানা বলেন, প্রযুক্তির ব্যাপকতায় বই পড়ার মতো একটি সুন্দর অভ্যাস ধীরে ধীরে কমে যাচ্ছে। আমাদের জীবসত্তা জাগ্রত থাকলেও মানবসত্তা জাগ্রত করার সিঁড়ি হচ্ছে বই। আমাদের বই পড়ার নিয়মিত অভ্যাস তৈরি করতে হবে।  


বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক আবুল খায়ের খান বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের আত্মিক উন্নতি হয়। বই পড়া এখন শুধু অবসরে বিনোদনের মাধ্যম নয়, বরং এটি এখন আমাদের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। দুশ্চিন্তা ও শারীরিক যন্ত্রণা আমাদের কর্মস্পৃহা ও সম্ভাবনাকে নষ্ট করে দেয়। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বই হতে পারে অন্যতম নিয়ামক।’


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামল কান্ত সরকার, মাহবুবা রহমান তিশা, বাবুল আশরাফ, সাহিন হোসেন মোল্লা, এ.কে.এম রেজাউল হক, ওয়াহীদু্জ্জামান, সুমন মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।