মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শ্রীমঙ্গলে পুলিশ সুপার গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রচারণা শুরু

মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামী ১ মার্চ ২০২৩ অনুষ্ঠিত হবে পুলিশ সুপার গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। 


টুর্নামেন্ট সামনে রেখে জেলা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায় ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দেখা গেছে শ্রীমঙ্গল শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে রঙ্গিন ব্যানার ও ফেস্টুনে সজ্জিত একটি পিকআপ ট্রফি সাথে নিয়ে প্রচারণা করছেন। প্রচারণার পিকআপ শ্রীমঙ্গল উপজেলার পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নে প্রচারণা শেষ করে কমলগঞ্জ উপজেলায় ফেরার পথে আকর্ষণীয় সোনালী ট্রফি নিয়ে শ্রীমঙ্গল থানায় প্রবেশ করেন। পরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে থানা প্রাঙ্গণে ট্রফি প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ভানু লাল রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন খোয়াবের শ্রীমঙ্গল শাখার সভাপতি দেলোয়ার হোসেন রাহিদ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক সহ শ্রীমঙ্গল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, খেলাধুলা মানুষকে অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। সেই লক্ষ্যে জেলা পুলিশ সুপার এই টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে। টুর্নামেন্ট সফল, সুন্দর ও সুশৃংখলভাবে সম্পূর্ণ করতে নিরলস কাজ করছেন জেলা ক্রীড়া সংস্থা।

তিনি আরো বলেন,  আগামী ১ মার্চ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে এবং সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ মার্চ। এবারের টুর্নামেন্টে জেলার প্রত্যেকটি উপজেলা থেকে একটি করে টিম অংশগ্রহণ করবে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আমি আশা করছি আমাদের শ্রীমঙ্গলের টিম ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হবে এবং আকর্ষণীয় ট্রফিটি  শ্রীমঙ্গলে নিয়ে আসতে সক্ষম হবে।

আরও খবর