রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

বগুড়ায় দরবার শরীফে ছাত্র বালাৎকার, হুজুরকে গণপিটুনি

বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট আইলপুনিয়া দরবার শরীফে এক মাদ্রাসা ছাত্রকে (১৪) বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা হুজুর হাফেজ আবু রায়হানকে (২২) আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তিনি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের ফজলুর রহমানের ছেলে ও মাদ্রাসার হেফজো বিভাগের শিক্ষক। ফজরের নামাজে যাওয়ার সময় ওই ছাত্রকে বলাৎকার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 



ছাত্রের পিতা বাদী হয়ে আটককৃত হুজুরের বিরুদ্ধে গত বুধবার রাতে থানায় শিশু ধর্ষণ (বলাৎকার) মামলাটি দায়ের করেন। স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি দফারফা করার চেষ্টায় ব্যর্থ হয়েছেন। ইতিপূর্বে আইলপুনিয়া দরবার শরীফে চিকিৎসা দেওয়ার নামে ঝাড়ফুক  অপচিকিৎসা ও ভণ্ডামির অভিযোগ রয়েছে জনশ্রুতিতে। 

স্থানীয় ও মামলা সুত্রে জানা গেছে, কুন্দারহাট আইলপুনিয়া মুজাদ্দেদিয়া দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও দরবার শরীফে হেফজো (আরবী) লেখাপড়া করে নাটোরের সিংড়া উপজেলার ওই ছাত্র। মাদ্রাসার ছাত্ররা হেফজো বিভাগের একই কক্ষে লেখাপড়ার পাশাপাশি মেঝেতে ঘুমায়। মাদ্রাসার হেফজো বিভাগের শিক্ষক হাফেজ আবু রায়হান ওই কক্ষে চৌকির ওপর ঘুমায়। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার ভোরে সকল ছাত্ররা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য অজু করে ওই কক্ষে পড়তে বসে। হুজুর  আবু রায়হান অজু করে রুমে আসে। মাদ্রাসার মসজিদে আজানের পর হেফজো কক্ষের ছাত্ররা লেখাপড়া বন্ধ করে মসজিদে ফজরের নামাজ পড়তে যায়। বলাৎকারের শিকার ছাত্র নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রস্তুতি নেয়। হুজুর রায়হান ওই ছাত্রকে কৌশলে দাঁড়াতে বলে কক্ষের সব দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে ছাত্রকে ঝাপটে ধরে হত্যার হুমকি দিয়ে বিছানার গদির ওপর নিয়ে বলাৎকার করা হয়। পরের দিন বুধবার ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ওই হুজুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুল হয়েছে বলে ঘটনার কথা স্বীকার করেন। এসময় উত্তেজিত জনতা লম্পটকে গণপিটুনি দেয়। বলাৎকারের ঘটনা ধামাচাপা ও দফারফা করার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে প্রভাবশালীরা। 


এ ব্যাপারে নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মাদ্রাসা ছাত্র বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর