মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ইসলামে মানবসেবার গুরুত্ব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2022 11:50:08 pm

ফাইল ছবি

◾ড. মো. শাহজাহান কবীর 


ইসলাম মানুষকে বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ইসলাম ধর্মে যে পরিমাণ মানবসেবা এবং পরোপকারের দৃষ্টান্ত রয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্মে তা নেই—এ কথা নির্দ্বিধায় বলা যায়। মানবসেবা এবং উদারতার নীতি অবলম্বন করেই দ্রুতগতিতে পৃথিবীর আনাচে-কানাচে বিস্তার লাভ করেছে ইসলাম।


মহানবী (সা.) সারা জীবন মানুষের উপকার, সেবা ও কল্যাণে কাজ করেছেন। অর্থ বিলিয়েছেন উদার হাতে। ক্ষুধার্তকে অন্ন দিয়েছেন, রোগীর সেবা করেছেন, দাসদের মুক্তি দিয়েছেন। যেখানেই কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, যেখানেই মানবতা ক্ষুণ্ন হয়েছে এবং মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে—সেখানেই তিনি উপস্থিত হয়েছেন এবং সুষ্ঠু সমাধান ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছেন। প্রত্যেক সাহাবি ছিলেন মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত। হজরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলাম গ্রহণ করার আগে মক্কার সেরা ধনী ছিলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি তাঁর সমস্ত সম্পত্তি অসহায় ও দুস্থদের দান করে দেন।


মহানবী (সা.) বলেন, ‘কেউ যদি হালাল উপার্জন থেকে দান করে, আল্লাহ তাআলা সে দান নিজে গ্রহণ করেন। সেটিকে উত্তমরূপে সংরক্ষণ করেন। একসময় সেই দানের সওয়াব পাহাড়তুল্য হয়ে যায়।’ মহানবী (সা.) আরও বলেন, ‘দান-সদকা মানুষের অকল্যাণ বা অমঙ্গল দূর করে।’ অন্যত্র তিনি বলেন, ‘একটি খেজুরের অর্ধাংশ দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচ। আর যদি তা-ও সম্ভব না হয় তাহলে গরিব-অভাবী লোকদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো, ভালো ব্যবহার করো; যাতে পরকালে তোমার নিরাপত্তা নিশ্চিত হয়।’


ড. মো. শাহজাহান কবীর, চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আরও খবর